সাতক্ষীরায় বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার মামলায় সাতক্ষীরায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অপর চারজন হলেন জেলা কৃষক লীগের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের সহসভাপতি কামরুজ্জামান, বিএনপি কর্মী আলাউদ্দিন ও সমর্থক মহাসীন আলী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।