সাতক্ষীরায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনারুল ইসলাম ঢালী (২৭) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আনারুল একই উপজেলার মাহমুদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি বলেন, সীমান্তে একজন গুলিবিদ্ধ হয়েছেন, তিনি ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন, না গরু আনতে গিয়েছিলেন তা তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে এ ব্যাপারে বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠানো হবে।