সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৩৮ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলাজুড়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। জেলার আটটি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় গত শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান চলে। সাতক্ষীরা সদর থানায় ১৮ জন, কলারোয়া, আশাশুনি, দেবহাটা ও পাটকেলঘাটায় দুজন করে, তালায় তিনজন, কালীগঞ্জে চারজন ও শ্যামনগরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।