সাতক্ষীরায় মধু জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় বিজিবি সাড়ে পাঁচ হাজার কেজি মধু জব্দ করেছে। সাতক্ষীরা-৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিজিবি ক্যাম্পের হাবিলদার আবুল বাশারের নেতৃত্বে একটি টহল দল ভোমরা রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ঘর থেকে ৫ হাজার ৫৯৩ কেজি মধু জব্দ করে। ধারণা করা হচ্ছে, ভারতে পাচারের উদ্দেশ্যে কে বা কারা এসব মধু ওই স্থানে মজুত করেছিল। গতকাল সোমবার উদ্ধার হওয়া মধু সাতক্ষীরার কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে।