সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে তিনজন জামায়াত-শিবিরের কর্মী ও বাকিরা বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে যৌথবাহিনী।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক ইনামুল হক জানান, অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০জনকে, কলারোয়া থেকে চারজন, তালা থেকে দুজন, কালিগঞ্জ থেকে পাঁচজন, শ্যামনগর থেকে তিনজন, আশাশুনি থেকে আটজন, দেবহাটা থেকে একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।