সাতক্ষীরায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অজ্ঞাত (৪৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্য চাপড়া এলাকার বেতনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। থানার ওসি আজমল হুদা জানান, স্থানীয় লোকজন নদীর তীরে ওই লাশ দেখে পুলিশে খবর দেন। পরে এসআই আবদুর রাজ্জাক ও এএসআই আছাফুর রহমানকে পাঠিয়ে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।