সাতক্ষীরায় হিজড়া খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় শিমুল (২২) নামের এক হিজড়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল ওই গ্রামের আবদুল হাকিমের সন্তান।
শিমুলের বাবা বলেন, শিমুল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। গতকাল ভোরে কয়েকজন বাড়িতে এসে শিমুলের মরদেহ গ্রামের একটি রাস্তার পাশে পড়ে থাকার খবর দেন।
সাতক্ষীরা সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, শিমুলকে মঙ্গলবার রাতে কয়েকজন শ্বাসরোধে হত্যা করে শিকড়ী গ্রামের রাস্তার পাশে ফেলে রেখে যায়। গতকাল মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিমুলের ভাই আক্তার হোসেন মামলা দায়ের করেছেন।