সাতক্ষীরায় ১২ জেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ ঘোষিত এলাকায় (অভয়ারণ্য) মাছ ধরায় ১২ জেলেকে গ্রেপ্তার করেছেন পুষ্পকাটি বন টহল ফাঁড়ির সদস্যরা।
গত মঙ্গলবার রাত নয়টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা করা হয়।
গ্রেপ্তার হওয়া জেলেরা হলেন বাগেরহাটের রামপাল থানার তালবুনিয়া গ্রামের মো. হাফিজুর রহমান, বাবু শেখ ও মিন্টু শেখ; শ্রীকলতলা গ্রামের মো. সোহেল রানা, কবির শেখ ও রবিউল শেখ; পিরোজপুরের মঠবাড়িয়া থানার ছোট মাছুয়া গ্রামের মো. খলিল, মনিরুল ইসলাম, শামিম খলিফা; সাতক্ষীরার আশাশুনির রুইয়েরবিল গ্রামের রিয়াসাত আলী জোয়ার্দার, আমির আলী ও আইয়ুব আলী।