সাতক্ষীরায় ১৫ শ কেজি ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে এক হাজার ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইলিশ ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিজিবি জানায়।

আজ বৃহস্পতিবার ভোরে এসব ইলিশবাহী ট্রাকটিও জব্দ করা হয়। তবে চালককে আটক করা যায়নি।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মোজাম্মেল হকের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে বিজিবি ওই অভিযান চালায়। ট্রাক থেকে ৩০টি ঝুড়িতে এক হাজার ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

মেজর মোজাম্মেল হক আরও বলেন, ইলিশগুলো ভারতে পাচারের জন্য ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।