সাতক্ষীরায় ৩৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সদর থানায় ১২ জন, কলারোয়ার সাতজন, তালা ও আশাশুনিতে দুজন করে, কালীগঞ্জে ছয়জন, শ্যামনগরে তিনজন, দেবহাটা ও পাটকেলঘাটায় একজন করে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।