সাতক্ষীরায় ৪৭ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী পুলিশের চলমান জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরায় ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নিষিদ্ধঘোষিত জেএমবি সদস্য ও নয়জন জামায়াতের কর্মী বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটা থেকে আজ মঙ্গলবার ভোর পাঁচটার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সাতক্ষীরা সদর থানায় ১৮ জন, কলারোয়ায় ছয়জন, তালা ও পাটকেলঘাটায় তিনজন করে, শ্যামনগরে পাঁচজন, কালীগঞ্জ, আশাশুনি ও দেবহাটায় চারজন করে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কলারোয়া থানায় নিষিদ্ধঘোষিত একজন জেএমবি সদস্য ও তিনজন জামায়াতের কর্মী রয়েছে। এ ছাড়া সাতক্ষীরা সদর থানার চারজন, কালীগঞ্জ ও পাটকেলঘাটায় একজন করে জামায়াতের নেতা-কর্মী রয়েছে।

কামাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।