সাতক্ষীরায় ৬৮০ কেজি ইলিশ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরের সুলতানপুর পিটিআই মাঠসংলগ্ন এলাকা থেকে ৩৪ কার্টন ভর্তি ৬৮০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।
গতকাল সোমবার ভোররাতে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আহসান বলেন, শহরের সুলতানপুর বড় বাজার এলাকা থেকে ইলিশের একটি বড় চালান ভারত সীমান্তের দিকে নেওয়া হচ্ছিল।