সাতছড়ি থেকে অস্ত্র উদ্ধারের দাবি র্যাবের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারও অস্ত্র উদ্ধারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর অধিনায়ক রিয়াদ রায়হান রাব্বানী প্রথম আলোকে বলেন, নিয়মিত অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে র্যাবের সদস্যরা আজ সাতছড়িতে অভিযান চালান। অভিযানকালে উদ্যানের পাহাড়ের ওপর একটি বালুছড়ার বালু খুঁড়ে তিনটি মেশিনগান, মেশিনগানের চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, আটটি চেইন (ম্যাগাজিন রাখার) ও ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) রেডিও সেট উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।