সাতছড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধারের দাবি র্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব ৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মোসাব্বিরের ভাষ্য, উদ্ধার করা অস্ত্রের মধ্যে আগ্নেয়াস্ত্র রয়েছে। অস্ত্রগুলো শ্রীমঙ্গল ক্যাম্পে রাখা হয়েছে। দুপুর ১২ টায় র‌্যাবের পক্ষ থেকে এ ঘটনায় ব্রিফিং করা হবে।

৩ জুন সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে সাতটি পরিখা (বাংকার) থেকে বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও গোলা উদ্ধার করে র‌্যাবের একটি দল। অভিযানের দ্বিতীয় দিনে ৪ জুন একটি পরিখা (বাংকার), একটি সুড়ঙ্গপথ ও ভূগর্ভস্থ একটি ঘরের সন্ধান পায় র‌্যাব।