সাতজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভারত ভ্রমণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে সাত বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার অঙ্কন অধিকারী, মেঘনাথ অধিকারী, প্রীতম অধিকারী, নীলিমা অধিকারী, রাজধর সরকার, রামজয় সরকার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজেশ ভৌমিক এবং আখাউড়ার ধর্মনগরের ফাজু মিয়া বিনা পাসপোর্টে ভারতে যান। মঙ্গলবার বিকেলে এই আটজন সীমান্তবর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় তাঁদের আটক করে বিজিবি। এ সময় ফাজু মিয়া (৪০) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।