সাতজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গাইবান্ধার পলাশবাড়ীর বড় গোবিন্দপুর গ্রামের সাদা মিয়া, সাদুল্যাপুরের সুরুজ মিয়া, রংপুরের পীরগঞ্জের স্বাধীন মিয়া, শামসুল আলম, লাভলু মিয়া, মাহফুজুল ইসলাম ও দিনাজপুরের ঘোড়াঘাটের শামীম মিয়া। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ওই সাতজন মির্জাপুরের পাকুল্যা-দেলদুয়ার সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ওই সড়কের পাকুল্যা জমিদার বাড়ি এলাকায় অবস্থান নেয়। পরে ডাকাতেরা একটি পিকআপ ভ্যানে করে ওই এলাকায় এলে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। মির্জাপুর থানার এসআই নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।