সাতজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থেকে জামায়াতের দুই কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই জামায়াত কর্মী হলেন সাতকানিয়া সদর ইউনিয়নের ছোট বারদোনা এলাকার আবুল কাসেমের ছেলে জামাল উদ্দিন ও চিববাড়ী এলাকার মোবারক আলীর ছেলে বেলাল হোসেন (৩০)। সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।