সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদক কেনাবেচার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ডোলভিটি গ্রামের রাখাল (৩০), আবু সাইদ (৩০), সেঙ্গুয়া গ্রামের লিটন (২৫), মজিবর রহমান (২৬), মোশারফ হোসেন (২৪), আলামিন (২২) ও শিমুল মিয়া (১৯)। তাঁদের কাছ থেকে ছয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন বলেন, এ ব্যাপারে এসআই আবদুল মজিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করেছেন। গতকাল বুধবার আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।