সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতিকালে প্রথমে দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যমতে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গত রোববার রাত সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান ও পুলিশের পোশাকসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাঁরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুরের মতলবের গাজীপুর এলাকার নান্নু মিয়া (৪০), একই এলাকার নজরুল ইসলাম (৪৫), অলিপুরার দেলোয়ার হোসেন (৫০), নারায়ণগঞ্জের আড়াইহাজারের খাটকান্দা এলাকার মোস্তফা মিয়া (২৪), বন্দর উপজেলার গুলদেশেরবাগ এলাকার আমির হোসেন (৪৫), কুড়িগ্রামের ফুলবাড়িয়ার নওদাবস এলাকার রেজাউল করিম (২৭) ও পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল এলাকার শাহীন মিয়া (২৯)। ধি