সাদা কাপড়ে মোড়া নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সাদা কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়।


আমাদের ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, বেলা দুইটার দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়। নবজাতকের মরদেহের নাভিতে লাল সুতা বাঁধা ছিল। শরীরের বেশির ভাগ অংশ পচে গিয়েছিল। নবজাতকটি মেয়ে না ছেলে তা শনাক্ত করা যায়নি।


বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বুরজাহানের ভাষ্য, বিমানবন্দর থানার কাউলা রেলগেট থেকে ১৫০ গজ দূরে লেকের পাড় থেকে নবজাতকের গলিত লাশটি উদ্ধার করা হয়।