সাদা পাউডারসহ পেরুর নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি সাদা পাউডারসহ এক পেরুর নাগরিককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পাউডারগুলো কোকেন বলে সন্দেহ করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তিকে আটক করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পেরুর ওই নাগরিককে পাউডারসহ আটক করা হয়েছে। ওগুলো কোকেন কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে।