সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা সাইদুর রহমান মুন্সিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত রোববার জারি করা প্রজ্ঞাপনটি গতকাল সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায় বলে জেলা প্রশাসক আবদুস সামাদ নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হামলা চালিয়ে মারধর ও অগ্নিসংযোগের মামলায় উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ফলে তিনি উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ করলে তা জনস্বার্থের পরিপন্থী হবে বলে মনে করে সরকার। তাই উপজেলা পরিষদ আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।
সাদুল্যাপুর ইউএনও আবদুল্লাহ আল মামুন তালুকদার বলেন, এখন থেকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী।
সাময়িক বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘বরখাস্ত হওয়ার কথা শুনেছি।