সাদুল্যাপুরে আ.লীগের ৭ নেতাকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীসহ সাতজনকে বহিষ্কার করা হয়েছে।
‘বিদ্রোহী’ প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
গতকাল শুক্রবার আওয়ামী লীগ দামোদরপুর ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন যুবলীগ সাদুল্যাপুর উপজেলা শাখার সহসভাপতি মনোয়ারুল হাসান, আওয়ামী লীগ দামোদরপুর ইউনিয়ন শাখার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নাছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মতিয়ার রহমান, আওয়ামী লীগ দামোদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাদা মিয়া, ২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আবদুর রাজ্জাক এবং যুবলীগ ইউনিয়ন শাখার সদস্য জাহাঙ্গীর আলম।