সাদুল্যাপুরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কেশালিডাঙ্গা (ঠাকুরবাড়ি) গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুর্গা প্রতিমার ডান হাত ভেঙে ফেলার চেষ্টা করে দুর্বৃত্তরা। লোকজন টের পেলে তারা একটি চিঠি ফেলে পালিয়ে যায়।
ঠাকুরবাড়ি সর্বজনীন মন্দিরের সভাপতি ত্রিপদ চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মন্দিরের দরজা ভাঙার শব্দ শুনে লোকজন এগিয়ে আসেন। পরে দুর্বৃত্তরা হাতে লেখা একটি চিঠি ফেলে পালিয়ে যায়। পরে দেখা যায়, দুর্গা প্রতিমার ডান হাতের কিছু অংশ ভেঙেছে দুর্বৃত্তরা।