সাদ্দাম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ইয়াবা বড়ি পাচার মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাদ্দাম উপজেলার হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালামের ছোট ভাই। টেকনাফ মডেল ওসি আতাউর রহমান খন্দকার জানান, গত মঙ্গলবার রাতে পুলিশের একটি দল হ্নীলা বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে। তিনি জানান, সাদ্দামের বিরুদ্ধে ইয়াবা বড়ি পাচার ছাড়াও আনসার সদস্যেদের ওপর হামলার মামলা রয়েছে। তিনি এলাকায় ইয়াবা সাদ্দাম নামে পরিচিত।