সাপাহার সীমান্তে ১১০ কেজি ধানবীজ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে হাইব্রিড হীরা ধানবীজ ভারতে পাচার রোধে সীমান্ত এলাকায় টহল বাড়িয়েছে বিজিবি। গত বুধবার সকালে সাপাহারের কলমুডাঙ্গা সীমান্ত থেকে ১১০ কেজি হীরা ধানের বীজ উদ্ধার করেছে স্থানীয় বিজিবি ক্যাম্পের টহল দল।
নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আখতার জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কলমুডাঙ্গা সীমান্তের ২৩৮ নম্বর মেইন পিলার এলাকায় অভিযান চালানো হয়।