সাপের বিষসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১২ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে ৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে দুই পাউন্ড কোবরা সাপের বিষসহ মো. সোহেল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজারের একটি চালকলের কার্যালয় থেকে ওই ব৵ক্তিকে আটক করা হয়।

আটক সোহেল সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত হারুণ অর রশিদের ছেলে। ৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক করা সাপের বিষের দাম প্রায় ১২ কোটি টাকা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, ওই ঘটনায় একটি মামলা হয়েছে।