সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে প্রাণনাশের হুমকি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার একটি সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদককে রাজাকাররা প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই সম্পাদক এ কথা জানান।
তাঁর নাম শেখ শাহীন আজাদ। তিনি খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত বার্তার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় খুলনায় যাঁরা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের মধ্যে এখনো অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মুক্তিযুদ্ধের সময় দেখা এসব রাজাকারের নাম-পরিচয়সহ আমার পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এ কারণে রাজাকাররা এখন আমাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছেন। কয়েকবার হত্যার চেষ্টাও করা হয়েছে। এসব ঘটনায় আমি সদর ও সোনাডাঙ্গা থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ তিনি আরও বলেন, তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর যেকোনো সময় হামলা হতে পারে।