সাবেক অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলতাফুর রহমানকে আওয়ামী লীগের এক নেতা প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে আলতাফুর রহমান জানান, তাঁর স্ত্রী নাসিমা বেগম ১৯৮৬ সালে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে ২ একর ২৬ শতাংশ জমি কেনেন। এর মধ্যে ১ একর ৪ শতাংশ জমি তাঁর স্ত্রীর বড় ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন ওরফে শাহাজাদা তালুকদার ও ভাতিজা আলী জোবায়েরের কাছে বিক্রি করেন। চাকরি থেকে অবসর নিয়ে তাঁরা জমির দখল বুঝে নিতে গেলে দেখেন সব জমিই শাহাজাদার দখলে। দখল ছেড়ে দিতে বললে শাহাজাদা তালুকদার তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
শাহাজাদা তালুকদার বলেন, ‘ওই অভিযোগের কোনো ভিত্তি নেই।’