সাবেক ইউপি সদস্য ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাবেক ইউপি সদস্য ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার প্রেমেরবাজার এলাকায় গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার মশুরাকান্দা গ্রামে সোলায়মান মিয়া ও মতিউর রহমান মাদকের ব্যবসা করেন। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রেমেরবাজারে সোলায়মান ও মতিউরের নেতৃত্বে সন্ত্রাসীরা গতকাল সনমান্দি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুর রাজ্জাকের দোকানে হামলা চালান। এ সময় আবদুর রাজ্জাক, তাঁর দুই ছেলে আবু হানিফ ও ইউসুফ মিয়াকে কুপিয়ে জখম করা হয়।