সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার উঁচাবালুয়া রাঙামাটি এলাকায় জুয়ার আসরের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বাতাসন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার প্রথম আলোয় ‘জনপ্রতিনিধির ছত্রচ্ছায়ায় জুয়া?’ শিরোনামে সংবাদ প্রকাশের পর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে মিঠাপুকুর থানা-পুলিশ জানায়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বৃহস্পতিবার মুঠোফোনে জানান, আবদুর রহমানের বিরুদ্ধে থানায় একটি ডাকাতির মামলা আছে। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওইদিনই আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
মিঠাপুকুর উপজেলার ময়েনপুর শিকারপুর এলাকার আবদুর রহমান ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন মিয়ার নেতৃত্বে তিন বছর ধরে উঁচাবালুয়া রাঙামাটি এলাকায় জুয়ার আসর চলছে বলে অভিযোগ রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের ছত্রচ্ছায়ায় এই জুয়া চলছে বলেও অভিযোগ উঠেছে।