প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় বাসায় ঢুকে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তাকে ডাকাতেরা হত্যা করেছে বলে জানিয়েছেন স্বজনেরা। গতকাল সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের (৭০) অবসরপ্রাপ্ত কর কমিশনার। রামপুরার টিভি ভবন এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে স্ত্রী রোকেয়া তাহেরকে নিয়ে থাকতেন আবু তাহের। গতকাল ভোরের দিকে দোতলার ড্রয়িং রুমের পেছনের জানালার গ্রিল কেটে ডাকাতেরা বাসায় ঢোকে। এ সময় বাসা থেকে ৫০ হাজার টাকা ছাড়াও ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এই দম্পতির ছেলেমেয়েরা অন্য বাসায় থাকেন। নিহত তাহেরের জামাতা ওয়াহিদ আনিস জানান, তাঁর শাশুড়ি তাঁকে বলেছেন, গতকাল ভোরের দিকে গ্রিল কেটে চার ডাকাত বাসায় ঢোকে।