সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মু​িন্সগঞ্জের শ্রীনগরে তন্তর ইউনিয়নের উত্তরগঁাও গ্রামে কেটে ফেলা গাছ l ছবি: প্রথম আলো
মু​িন্সগঞ্জের শ্রীনগরে তন্তর ইউনিয়নের উত্তরগঁাও গ্রামে কেটে ফেলা গাছ l ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে জোর করে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত রোববার রাতে ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের আবদুস সাত্তার শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সাত্তার বলেন, পাঁচ বছর আগে তাঁর পরিবার ২৪ শতক পুকুর ভরাট করে। তখন ১২ শতক জমি মাদ্রাসায় দান করা হয়, আর ৬ শতক জমিতে তিনি (সাত্তার) ৫০টি ইউক্যালিপটাসগাছ লাগান। এত দিন তিনি গাছগুলো পরিচর্যা করে আসছিলেন। কিন্তু গত শুক্রবার দুপুরে হঠাৎ আওলাদ হোসেন লোকজন নিয়ে গাছগুলো কেটে ফেলেন।
আসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ওই জমির মালিক আবদুস সাত্তার। কিন্তু আওলাদ হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে গাছগুলো কেটে ফেলেন।
আওলাদ হোসেন বলেন, গাছ কাটার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। মাদ্রাসার স্বার্থে গাছগুলো কাটা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।