সাবেক ডিএমডিসহ তিনজনকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তদন্তের অংশ হিসেবে ব্যাংকের সাবেক দুই উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের একটি দল তাঁদের দুদক কার্যালয়ে ​নিয়ে আসে। তবে তাঁদের গ্রেপ্তার করা হবে কি না, তা নিশ্চিত করেনি সংস্থাটি।

যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁরা হলেন সাবেক দুই ডিএমডি ফজলুস সোবহান ও মো. সেলিম এবং সহকারী মহাব্যবস্থাপক শিপার আহমেদ। ইতিমধ্যে তিনজনকে বেসিক ব্যাংক বরখাস্ত করেছে।

বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে ৫৬টি মামলা করে দুদক। এ তিনজন কয়েকটি মামলার আসামি।