সাবেক ভিপিসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের (জিএস) করা মামলায় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মাসুদ আহমেদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে শহরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পিরোজপুর সদর থানার ওসি এস এম মাসুদউজ্জামান বলেন, জি এস সাব্বির আহমেদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ আহমেদ ও সন্দেহভাজন আসামি সুমন মাতুব্বরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ২০ এপ্রিল সাব্বির আহমেদ (২৩) ও পিরোজপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল হকের (২৫) ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।