প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।
আসামিরা হলেন কিশোরগঞ্জের সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোদাচ্ছের হোসেন, জেলার নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী মো. আবুল কালাম ও পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী মো. আবদুল হক। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন প্রথম আলোর কাছে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।