সাবেক সহকারী সচিব খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া গ্রামে গত বৃহস্পতিবার কুড়ালের আঘাতে অবসরপ্রাপ্ত সহকারী সচিব এম এ সবুর (৭০) নিহত হয়েছেন। সদর থানার উপপরিদর্শক আবদুস সোবাহান জানান, বৃহস্পতিবার সকালে চরপাথালিয়া গ্রামের বাসিন্দা গোবরা কওমি মাদ্রাসার ছাত্র আলী মোল্লা (২২) ওয়াজ মাহফিলের জন্য কয়েকজন সহপাঠীকে নিয়ে গ্রামের এম এ সবুরের বাড়িতে বাঁশ আনতে যান। বাঁশ দিতে রাজি না হওয়ায় সবুরের সঙ্গে আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলী হাতের কুড়াল দিয়ে সবুরের মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।