সাবেক সাংসদ জব্বার ও তাঁর ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির নেতা ও সাতক্ষীরা-২ আসনের সাবেক সাংসদ এম এ জব্বার এবং তাঁর ছেলে মাহবুব হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাসুদুর রহমান রাজধানীর রমনা মডেল থানায় পৃথক দুটি মামলা করেন।
এর আগে ২ অক্টোবর বাবা-ছেলের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় দুদক।
মামলায় জব্বারের বিরুদ্ধে ১ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ এবং তাঁর ছেলের বিরুদ্ধে ১৯ লাখ ৫০ হাজার টাকা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।