সাবেক সাংসদ মাসুদ অরুন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর-১ (সদর) আসনের সাবেক সাংসদ মাসুদ অরুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গতকাল সোমবার ভোরে শহরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি ইকবাল বাহার বলেন, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও সড়কের পাশের গাছ কাটার ঘটনায় সদর থানায় কয়েকটি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে দুটি মামলায় মাসুদ অরুন আসামি।
ওসি বলেন, মাসুদ অরুনের বিরুদ্ধে কয়েক দিন আগে নিম্ন আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।