প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গত শুক্রবার রাতে সাবেক সাংসদ মুরাদ হাসানের বাড়ি থেকে তাঁর গুলিভর্তি রিভলবার চুরি হয়েছে। গতকাল শনিবার দুপুরে অস্ত্র চুরির ঘটনায় তিনি সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে তাঁর বাড়ি। তিনি গত শুক্রবার রাতে ঢাকা থেকে নিজ বাড়িতে যান। দোতলার শয়নকক্ষে ব্যাগের ভেতরে লাইসেন্স করা রিভলবারটি ছিল। নিচতলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার পরে শয়নকক্ষে গিয়ে অস্ত্রটি খুঁজে পাননি। তাঁর সন্দেহ, দলীয় নেতা-কর্মীদের মধ্যে কেউ অস্ত্রটি চুরি করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইদ্রিস হোসাইন বলেন, অস্ত্রটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।