সাবেক সাংসদের গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জাকির হোসেনের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়িটির ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোরে রৌমারী থানা চত্বরে রাখা সাবেক সাংসদের ব্যবহৃত শুল্কমুক্ত গাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। জাকির হোসেন দাবি করেছেন, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।