সাবেক সেনাসদস্যসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদরের বৈরাণ নদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নদীর কাছ থেকে পুলিশ গতকাল এক যুবকের লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যক্তিরা হলেন সেনাবাহিনীর সদস্য ও গোপালপুর উপজেলার উত্তর বিলডগা গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মো. শামীম (৪১) এবং দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মনিরুল হক (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে মো. শামীম বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদ থেকে অবসর নিয়ে গোপালপুর পৌর এলাকার কাজিবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকা শুরু করেন। তিনি প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। সকালে নদের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে এলাকার লোকজন লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দাউদকান্দি থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাটচান্দিনা গ্রামের কালাডুমুর নদীর পাড়ে বালুর ওপর গতকাল ভোরে এলাকাবাসী মনিরুল হকের লাশ পড়ে থাকতে দেখে পুিলশে খবর পাঠায়।