সাব-রেজিস্ট্রারসহ পাঁচজনকে গ্রেপ্তার দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দুর্নীতির মামলায় সাব-রেজিস্ট্রারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার ঝিনাইদহ, নাটোর, চাঁদপুর ও বগুড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের সূত্র জানিয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন নাটোরের লালপুরের সাব-রেজিস্ট্রার মো. সামসুজ্জামান সরদার, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ভান্ডাররক্ষক মো. শামসুল আলম, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. খলিলুর রহমান, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোপটি (পশ্চিম) গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন ভূঁইয়া এবং সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ সিংহ।
এ নিয়ে গত ২৯ দিনে সারা দেশে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দুদক। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ২৭ মার্চ থেকে অভিযান শুরু করে সংস্থাটি।