সাভারে অস্ত্র, জিহাদি বইসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের ফুলবাড়িয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করেছে র্যাব-৪। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল জিহাদি বই পাওয়া গেছে বলে র্যাব জানায়।
আজ শুক্রবার র্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। বেলা ১১টার দিকে এ নিয়ে ব্রিফিং করবে র্যাব। সেখানে বিস্তারিত জানানো হবে।