সাভারে আ.লীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের বিরুলিয়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল হালিমের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওয়াহাব নামের এক ব্যক্তিকে (২৫) আটক করেছে। আবদুল হালিম বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
সাভার মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে আবদুল হালিমের বাড়ির েদাতলা ভবনের নিচতলার দুটি কক্ষে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি আাঁচ করতে পেরে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।
আবদুল হালিম বলেন, মঙ্গলবার রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি েদাতলায় ঘুমিয়ে ছিলেন। রাতে প্রচণ্ড শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। নিচতলায় গিয়ে তিনি দুটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। এ সময় কোনো লোক ছিল না। বাইরে থেকে নিচতলার দরজা খুলে দুর্বৃত্তরা ওই দুই কক্ষে প্রবেশ করে বলে জানান তিনি। তিনি অভিযোগ করেন, বিরুলিয়ায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। এসবের প্রতিবাদ করার কারণে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে সপরিবারে পুড়িয়ে মারার জন্য তাঁর বাড়িতে আগুন দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মোস্তফা কামাল বলেন, কী উদ্দেশ্যে এবং কারা আগুন ধরিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।