সাভারে গুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে আজ সোমবার বিকেলে গুলিতে বেসরকারি সিটি ইউনিভার্সিটির এক ছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম সিফাত। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, এক ছাত্রীকে নিয়ে সিটি ইউনিভার্সিটির দুই ছাত্র—বাপ্পী ও শাহেদের মধ্যে গতকাল রোববার বিকেলে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বাপ্পী আজ ১০-১২ জনকে নিয়ে ক্যাম্পাস এলাকায় যান। তাঁরা ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন। তখন ক্যাম্পাসের অন্য ছেলেদের মনে হয়েছে, তাঁরা হামলা চালাতে পারেন। দুপুরের পর হল থেকে ছাত্ররা বের হয়ে আসেন। তখন বাপ্পীর লোকজন গুলি চালায়। এতে সিফাত গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাসুদেব মল্লিক নামের আরেকজন গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।