প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ার টেঙ্গুরিয়া এলাকায় গত বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সোহেল রানা (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সোহেল জামালপুরের সরিষাবাড়ীর চরবাঙ্গালী গ্রামের বাসিন্দা। তিনি টেঙ্গুরিয়া এলাকায় থেকে টাইলসের কাজ করতেন। আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বলেন, শিশুটির বাবা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। সোহেলকে কারাগারে পাঠানো হয়েছে।