সাভারে নারীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী

ঢাকার সাভারে এক নারী ধর্ষণের অভিযোগে রনি রোজারিও (৪৫) নামের একজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি সাভারের বিরুলিয়ায়। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কমলাপুরে হাড়ভাঙার চিকিৎসা করেন।

সাভার থানার পুলিশ জানায়, এই নারী দীর্ঘদিন ধরে রনি রোজারিওর বাসায় কাজ করছেন। মাস দুয়েক আগে রনি ওই নারীর কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নেন। ওই নারী জমি বিক্রি করে টাকাটা পেয়েছিলেন। টাকা ধার নেওয়ার পর নির্দিষ্ট সময়ে তা পরিশোধ না করায় ওই নারী রনিকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। গত রোববার ওই নারী টাকার জন্য রনির প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি ধর্ষণের শিকার হন। ধর্ষণের অভিযোগে ওই নারী গতকাল মঙ্গলবার রাতে সাভার থানায় মামলা করেন। এরপর পুলিশ রনিকে গ্রেপ্তার করে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, রনিকে আজ বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।