সাভারে পরিত্যক্ত এসএমজি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে পুলিশ একটি এসএমজি উদ্ধার করেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সাভার মডেল থানায় মামলা হয়েছে। এতে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ভাই শাহাদৎ হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত গত সোমবার সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের জামুর দক্ষিণ ঋষিপাড়া এলাকায় জড়ো হয়। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে শাহাদৎ হোসেনের মালিকানাধীন একটি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনবিহীন এসএমজিটি উদ্ধার করে।