প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভার পৌর এলাকার ইমান্দিপুরে ব্যবসায়ী সোহেল চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সোহেল চৌধুরী জানান, রাত সাড়ে তিনটার দিকে এক দল ডাকাত তাঁর বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। তিনি দাবি করেন, ডাকাতেরা তাঁর বাসার আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা ঘটনা বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।